নাগরা জুতা
রাস্তায় হাটে যত মেয়ে
দিয়ে হিজাব, বোরকা গায়ে।
না দেখে তার মুখ
তাকিয়ে দেখি আগে
কি পরা আছে তার পায়ে।
আমার পাগলি যখন হাটে
দিয়ে বোরকা গায়ে,
হিজাব মাথায় বাঁধে, আর
নাগরা জুতা থাকতো পায়ে।
তাই দেখি বাঁকা চোখে
আছে কি পরে পায়ে।
এমনি করে খুঁজে যাই
যদি কবু তারে পাই।
মনে শুধু একটু আশা
হলে দেখা বলবো তারে,
মিথ্যা ছিলোনা আমার ভালবাসা।
