TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

নিঃস্বার্থ সেবা

ইসলামের নামে বর্তমান যুগে নানা ধরনের আন্দোলন হচ্ছে কিন্তু দাওয়াত ও তাবলীগের নামে যে মেহেনত চলছে এর দৃষ্টান্ত সে নিজেই। এতে না আছে কোন পদ, না আছে কোন পদবী, না আছে পদের চেয়ার বা গদি। বরং এই মেহেনত করতে গিয়ে নিজের জানমাল খরচ করতে হয়। তাই একথা দিধাহীন চিত্তে বলা যায় যে এ আন্দোলন বর্তমান সময়ে দ্বীনের হেফাজতের জন্য এক দুর্ভেদ্ধ দুর্গ স্বরূপ।

কোন দেশ বা এলাকার কতৃত্বের ভিত্তি হয় তাওয়াহুম বা পরস্পর কাউকে সন্দেহের উর্দ্ধে না রাখা এবং তানাযুলিল বাকা বা পরস্পরের মাঝে ঝগড়া হয় স্থায়ীত্বের জন্য। কিন্তু এখানে তার সম্পূর্ণ উল্টো। এখানে তানাযুলিল বাক্বার স্থান নিয়েছে ফানালিল বাক্কা, অর্থাৎ নিজেকে বিলিয়ে দেয় স্থায়ীত্বের জন্যে। আর তাওয়াহ হুমের জায়গায় নিয়েছে মুহাব্বাত ও করুণা। দেশের জন্য পার্টি বানানো হয়, আর এখানে নিজে নিজেই পার্টি হয়ে যায়।


Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।