TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

ভিত্তিহীন প্রশ্ন

    প্রশ্নতো তখনই গ্রহন যোগ্য হবে যখন কাজে অন্তর্ভুক্ত হয়ে করা হবে। আর বাহিরে থেকে যে প্রশ্ন করা হয় তা কোন দিন গ্রহনযোগ্য বলে বিবেচিত হয়না। যদি কাজের মধ্যে প্রবেশ করে কেউ প্রশ্ন করে তবেতো ঠিকই আছে। কিন্তু আসলে যারা এ কাজে অংশ গ্রহন করে সে কোন প্রশ্ন করেনা। কেননা এ কাজে অংশ গ্রহন করার দ্বারা এর উপকারীতা সম্পর্কে অবগত হওয়া যায়। এতে প্রতিয়মান হয় যে এ সব বাহিরের প্রশ্ন যা কখনো গ্রহন যোগ্য নয়।

এমনিতেও তো বিভিন্ন মাদ্রাসা গুলোও নানান ধরনের প্রশ্নের সম্মুখিন হয়ে থাকে। আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও প্রশ্ন থেকে রেহাই পান নাই। যেমন মহান আল্লাহ তায়ালা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অনেকে বলেছে যে তার ছেলে মেয়ে আছে। অথচ তার সম্পর্কে এ ধরনের উক্তি গালি গালাজ করার চেয়ে কোন ক্রমেই কম হতে পারে না। এ সম্পর্কে বোখারী শরীফের হাদীসে ইরশাদ হয়েছে:

قال الله تعلی کذبنى ابن ادم ولم يكن له ذاله وشتمني ولم يكن له ذاله فاما تکذیبه ایای فقوله لن یعبدتي كما بدانی ولیس اول الخلق باهون علی من اعاسته و اما شتمه ایای فقوله اتخذ الله ولدا وانا الاحد الصمد الذى لم الدولم اولد ولم يكن لي كفوا احد

অর্থাৎ আল্লাহ তায়ালা ইরশাদ করেন মানুষ আমাকে মিথ্যা আরোপ মনে করে অথচ এটা তার জন্য উচিৎ নয়। তারা আমাকে গালি গালাজ করে অথচ এটা আল্লাহর জন্য অসোভনীয়।

আল্লাহর প্রতি মিথ্যা জ্ঞান করার স্বরূপ হল যেমন বলা হয় আল্লাহ তায়ালা মৃত্যুর পর আমাকে পূনরায় জিবিত করবেন না। অথচ প্রথম বারের তুলনায় দ্বিতীয় বার সৃষ্টি করা অধিকতর সহজ। এবং আমার প্রতি  তাদের গাল মন্দের স্বরূপ যেমন বলা হয়ে থাকে যে তার সন্তানাদী আছে অথচ আল্লাহ বলেন আমি এক অদ্বিতীয়, আমি কারো মুখাপেক্ষী নই। আমার কোন পিতা নেই। আর আমার কোন শরীক ও সাথী নেই।

আপনি নিশ্চয়ই ভেবে দেখবেন যে, এর চেয়ে অধিক গালমন্দ আর কি হতে পারে? যে কারো সম্পর্কে যদি এই মন্তব্য করা হয় যে অমুকের ঘড়ে সাপ জন্ম গ্রহন করেছে। এহেন উক্তি সে ব্যক্তির জন্য কতইনা লজ্জা জনক ব্যাপার অথচ সাপও প্রাণী। আর প্রাণী হবার দৃষ্টিকোন থেকে উভয়ের মাঝেই একটা সাদৃশ্যতা বিদ্যমান আছে।

হে ভাই সকল আল্লাহ তায়ালা হলেন নূর। এর পরে ও তার সন্তানাদী হওয়ার কি অর্থ হতে পারে? অনুরূপ ভাবেই আম্বিয়ায়ে কিরামদেরকে ও ঠাট্টা বিদ্রোপ আর হাসি তামাশার বস্তু বানানো হয়ে ছিল। কেউ বলতো ইনিতো গনক বা ভবিষ্যত বক্তা, আবার কেউ বলতো ইনি যাদুকর ইত্যাদি ইত্যাদি খারাপ মন্তব্য করত।

বুঝা গেল যেখানে আল্লাহ ও তদ্বিয় রাসুল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গন ও অহেতুক প্রশ্ন থেকে রেহাই পান নাই সেখানে আমাদের মত লোকের সাথে আর তাদের সাথে কি তুলনা হতে পারে? যাগ্যে প্রশ্ন উত্থাপন করীরা তো সবার সম্পর্কেই প্রশ্ন করে থাকে তাতে ঘাবরে যাওয়া ঠিক নয়।

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।