TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

আবার আগ্রায়

আমি আবার আগ্রায় চলে এলাম। এখানে আমার কিছু মূল্যবান বইপত্র ও ঔষধ তৈরির যন্ত্রপাতি ছিল। আগ্রায় এসে পৌঁছালেই উস্তাদ আমাকে দেখে বললেন, কী হে দরবেশ, হজ্ব করতে গিয়ে হারিয়ে গিয়েছিলে নাকি?


এতদিন কোথায় কি করলে?


বললাম হুজুর যেখানে যাই সেখান থেকে আর আসতে চায় না মন। এখন আমি দেশে চলে যেতে চাই, আমাকে প্রয়োজনীয় কিছু উপদেশ দিক-নির্দেশনা দিন।


হুজুর আমাকে ঔষধ তৈরির মূল্যবান গাছ-গাছড়া ও উপকরণ সংগ্রহ করতে বললেন। আমি দিল্লি, লক্ষ্ণৌ, নাগপুর, রামপুর ও আরো অনেক স্থান ঘুরে ঘুরে কয়েক মাসের মধ্যে সব সংগ্রহ করলাম। তারপর সব কিছু এক ব্যাগে ভর্তি করে এক সকালে উস্তাদ হুজুরের দোয়া নিয়ে দেশের দিকে রওনা হলাম।

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।