চাঁদ মিয়ার আহ্বানে মুসলিম লীগের জনসভা
উক্ত সভার কয়েকদিন পর করটিয়ার জমিদার ওয়াজেদ আলী খান পন্নী মুসলিম লীগের পক্ষ থেকে করটিয়া এক সভা আহ্বান করেন। এ সভায় সভাপতিত্ব করেন মওলানা দরবেশ আহমদ। সভায় বক্তব্য রাখেন কাকুয়া নিবাসী আবদুল সবুর মাস্টার, পাইকমুড়িল নিবাসী নাজির হোসেন, বছির উদ্দীন, গালা নিবাসী ড. আহম্মদ আলী খাঁ, বানিয়ারা নিবাসী আব্বাস উদ্দীন মোক্তার, মাইজ পাড়া গ্রামের এস.এম হোসেন, ভূঞাপুর নিবাসী রোস্তম আলী তরফদার, করটিয়া হাইস্কুলের হেড মাস্টার ইবরাহীম খাঁ (পরবর্তী কালে প্রিন্সিপাল) বর্গা নিবাসী মওলানা আলী আহমদ, ধলাপাড়া নিবাসী ইয়াকুব আলী ভূইয়া, আমীর উদ্দীন উকিল, ইসলামপুর নিবাসী মওলানা আতাহার উদ্দীন, নাগরপুর নিবাসী ডা. ইসমাইল হোসেন, ছাতিহাটি নিবাসী শাহ আলা উদ্দীন সিদ্দিকী, গজিয়া বাড়ি নিবাসী মাদারী সিকদার প্রমুখ।
