আমি তুমি
বলেছিলে তুমি
হবো আমি স্বামী।
আমি যে তোমার, অন্তর জামি।
স্বর্ন দামী, হিরা দামী
তার চেয়েও দামী আমি।
তোমার বুকে ছিলাম আমি
লুকিয়ে রেখেছিলে তুমি।
আজ সেই তুমি,
মন করেছো মরুভূমি,
পর হয়েছি আমি,
অন্য কেউ তোমার স্বামী।
একবারও বল্লেনা তুমি,
কি দোষে, দোষী আমি।
হয়তো সুখে আছো তুমি
দুঃখের সাগরে একা আমি।
কি যে কষ্টে জ্বলছি আমি,
পাগলিরে বুঝলেনা তুমি,
তুমি যে ছিলে কত দামী।
হয়তো একদিন বুঝবে তুমি,
যেদিন থাকবোনা আমি।
