শুকনো মন
আমি তো আমি আছি
বদলে গেছো তুমি।
দেহ তোমার ঠিকই আছে,
শুধু মনটাকে করেছো মরুভূমি।
রেখেছো তুমি আমায়
তোমার মনের সেই জমিতে,
শুকিয়ে হয়ে গেছে চর,
একটু পানি ও নেই তাতে।
আছি পরে, না মরে,
শুকনো ঐ জমিতে।
একবার ও আসলেনা তুমি
আমায় একটু দেখিতে।
আমি তো আমি আছি