সবটুকু তোমার
আমার বলতে কিছুই নেই
যা কিছু ছিল, সবটুকু তোমার অবদান।
যা আছে তাও তোমার।
আমি তো মৃত বৃক্ষ ছিলাম,
যাতে ফুল ফুটালে তুমি।
স্বপ্ন দেখালে আকাশ ছোয়া,
হাজার বছর বেচে থাকার।
যেথায় থাকবেনা কোন দুঃখ,
যা আমার কল্পনাতেও আসেনি।
একদিন দেখা না হলে তুমি যেন,
গলাকাটা মুরগির মতো ছটফট করতে।
রাস্তার পাশে দাড়িয়ে থাকতে,
ঘন্টার পর ঘন্টা।
কখনো বা বাড়ির ছাদে বসে,
তাকিয়ে থাকতে অপেক্ষায়।
কখন আমার দেখা মিলবে।
বলেছিলে, আমি ছাড়া তুমি শূন্য,
কোনদিন পারবেনা আমি ছাড়া থাকতে।
যদি না পারো জীবন সঙ্গী হতে,
আমার বাড়ির পাশে বাড়ি করে থাকবে,
প্রতিবেশি হয়ে চিরদিন।
আমায় দেখতে পাবে এই ভেবে।
বলেছিলে তোমার ভালবাসা নাকি,
ইতিহাস হয়ে থাকবে।
এ পৃথিবীর তরে।
সত্যি.....
যার মন প্রান জুড়ে এতো ভালবাসা,
এতো আত্মত্মবিশ্বাস, এতো প্রেম।
আজ সেই তুমি হঠাৎ নিখোঁজ।
একবারও জানতে চাইলেনা
মানুষটা কেমন আছে, কি করছে।
বিষয় গুলো কিছুতেই মানতে পারছেনা,
আমার ছোট্ট প্রেমময় মনটা।
এটাই কি তোমার ইতিহাস?
একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যাবে।
ভুলে যাবে সব স্মৃতি।
