সাধারণ তাবলীগ প্রত্যেকের জন্য অত্যাবশ্যক
আল্লাহ-রাব্বুল ইজ্জত সময়ের কসম খেয়ে এরশাদ করেছেন যে, সমস্ত মানুষ ক্ষতি গ্রস্ততার মধ্যে আছে। কিন্তু (নিম্মোক্ত) এই সকল লোক ছাড়া।
১। যারা ঈমানদার।
২। যারা পরস্পরে ন্যায় ও ধৈর্য্যের ওছিয়ত করে ও
৩। যারা পরস্পরে ন্যায়পরায়ন আর সত্যবাদী বানানোর চেষ্টা করে।
বস্তুত দ্বীনের প্রচার ও প্রসারের কাজ এই উদ্দেশ্যেই আরম্ভ করা হয়েছিল। কেননা সাধারন ভাবে এমন ধারনা করা হয় যে একাজ শুধুমাত্র আলেমদের সাথে সম্পর্কিত। যে সকল মাসায়েলে মতভেদ রয়েছে, সেগুলো বয়ান ও ভাষনে উল্লেখ না করে সে গুলোকে আলেমগণ সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে প্রয়োজন মুহুর্তে বর্ণনা করবেন, কিন্তু সাধারণ তাবলীগ সকলের জন্য অপরিহার্য।
উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক ব্যক্তির জন্যে এ দায়ীত্বকে অবশ্য করণীয় রূপে নির্ধারন করা হয়েছে।
ইরশাদ হচ্ছে:
کنتم خير امة اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر -
অত্র আয়াতের মাঝে এই উম্মতকে সম্বোধন করা হয়েছে এবং للناس বলা হয়েছে, للمسلمين বলা হয়নি।
