নাইট গাড়ি
আমি তুমি নাইটের গাড়ি চরে
গিয়েছিলাম একদা কোন এক শহরে।
সকাল ৮:১৫ টার পরে
গাড়ি আমাদের দিয়েছিল ছেড়ে।
পরিক্ষার হলে যাবো কি করে
তাই রিষ্কাওয়ালা কে নিলাম সাথে করে
বিশাল এরিয়া জুড়ে, বিশ্ববিদ্যালয় টি আছে ঘিরে।
সবুজ মাঠ প্রন্তর গাছগুলো আছে ভরে
দেখে মনটা গেলো জুরে।
হাঁটছি মোরা দু জন হাতে হাত ধরে
হচ্ছে কষ্ট তোমার বলেছিলে ক্লান্ত শুরে।
বসলাম গাছের নিচে বিশ্রাম নিবো করে।
তোমার কি মনে পরে?
অপলক চোখে তাকিয়ে ছিলে কেমন করে।
নিলে হঠাৎ জড়িয়ে তোমার বুকের পাঁজরে।
কেঁদে ছিলে কত, আমায় হারাবে মনে করে।
এমন কতনা স্মৃতি আছে দুজন কে ঘিরে
সেই তুমি আমি ছাড়া থাকো কি করে?
আজও এসব মনে করে
হৃদয়ে কষ্টের ঝর্ণা ঝরে,
এখন আমি- তুমি আছি দূরে।
সুখ নাইবা থাক আমার অন্ততরে।
তবু যাই ভালো থাকার চেষ্টা করে,
তোমার সুখের কথা চিন্তা করে।
যদি আমি যাই মরে,
দিওগো দোয়া আমার কবরে।
