তাবলীগে থাকাকালীন আত্ম-সমালোচনা
ঐ সকল বিষয়াবলী বিদ্যমান থাকা অবস্থায় আপনি যখন ঘুমাতে যাবেন তখন নিশ্চয় একথা ভেবে দেখবেন আজ আমি কতটি নেক কাজ করেছি আর কতটি মন্দ কাজ করেছি। তারপর আপনার মনে এ খেয়াল জাগবে যে, এখন তো রাত আল্লাহতায়ালার নৈকট্য লাভের সময়, চলো নেক আমল যা হয়েছে তার শুকরিয়া আদায় করে নেই আর মন্দ কাজের জন্য তওবা করে নেই। আর এভাবেই নেক কাজে ধারাবাহিকতা বৃদ্ধি পেতে থাকবে। এবং মন্দ প্রবনতা হ্রাস পেতে থাকবে।
ভাই সাহেবান এ জমাতে ঐ চারটি ঔষধই বিদ্ব্যমান যা হেদায়েতের জন্য একটি সম্মিলিত দাওয়াই সরূপ যার ফলে আর অন্য কোন কিছুর প্রয়োজন হবে না।
