পরিশিষ্ঠ
আমি আপনাদের সামনে একথা উপস্থাপনা করেছি যে আত্মশুদ্ধি করা অত্যাবশ্যক, এর পদ্ধতি ও নিয়ামাবলী ও বর্ননা করেছি। আর এ কাজের মধ্যে আত্মশুদ্ধির প্রায় চারটা পদ্ধতিই বিদ্ধমান আছে। যে যতটুকু শ্রম দিবে সে ততটুকু উন্নতি সাধন করবে। কেননা যখন আপনি আমল করবেন তখন সে কাজের ফলাফল ও অবশ্যই দেখতে পাবেন।
এতক্ষন পর্যন্ত প্রশ্ন উত্থাপন কারীদের সম্পর্কে যা কিছু উল্লেখ করা হয়েছে তা ঐ সময় পর্যন্ত প্রযোজ্য যখন তাদের প্রশ্নের কোন গ্রহনযোগ্যতাই নাই। কেননা তাদের মধ্যে প্রবীনতম বিজ্ঞজনও থাকেন যাদের কাছ থেকে কাজের নিয়ম কানুন আর উসুল জানা সম্ভব। আর নিয়মানুযায়ী কাজ করলে কামিয়াবী আর উন্নতি অবসাম্ভাবী। কতেক আহলে ইলম শিক্ষক ও মুফতী ছাহেবান গন ও থাকেন। তাদের কাছে যেতে আপনাকে কেউ কোন ধরনের বাধা প্রদানও করেনা। যদি কেউ ইলম হাছিল করতে চায় তাহলে তাদের কাছ থেকে হাছিল করতে পারে।
মাসয়ালা জানার আগ্রহ থাকলে তাদের কাছ থেকে জেনে নিতে পারে। যারা কাজ করতে চায় এ সকল কর্মিদের কাছথেকে শিখে নিতে পারে। অন্যদিকে যারা কাজে ইচ্ছুক নয় তাদের জন্য এতসব কিছুই প্রশ্ন আর আপত্তি-যা হোক এ ব্যবস্থা পত্র একটি পূর্নাঙ্গ ব্যবস্থা পত্র। হ্যাঁ যদি কারো মনে মোটেও কাজের প্রতি আগ্রহ সৃষ্টি না হয় তো ভিন্ন কথা। জনৈক ব্যক্তি যথার্থই বলেছেন যেঃ
اگر توهی نه چاهی تو بهانی هزار هین
যদি কাজ করতে ইচ্ছা না হয় তবেতো বর্ণনা করেই দিয়েছেন। ঘোষনা যাদের দেওয়ার তারাতো আওয়াজ পৌছিয়েই দিয়েছেন। তারা গন্তব্যও বলে দিয়েছেন। ফলা ফল ও বলেছেন যে একাজ করলে এটা সামনে আসবে। এখন ঐ সকল ব্যক্তি বর্গের এই দায়ীত্ব নয় যে তারা আপনার পক্ষ হয়ে আপনাকে চালাবে।
আপনিই চলবেন আপনিই কাজ করবেন এতেতো আপনি এর ফলাফল ভোগ করবেন। এটাতো প্রকাশ্য বিষয় যে এর ফলাফল তো সকলের জন্যই। ঠিক একারনেই প্রয়োজন সকলেই চলা। আপনি যদি তালীমে শরিক হতে চান তবে তালীমে শরিক হোন, গাস্তে শরিক হতে চান তবে গাস্তে অংশ গ্রহন করুন আর যদি কিছু সময় দিতে চান তবে কিছু সময়ও দিন। আর ভাই-এর থেকে দুরে সরে থাকা বড়ই বঞ্চিতের কথা। চিন্তা চেতনার দিক থেকেই হোক বা আমলি ভাবেই হোক যে কোন পর্যায়েই হোকনা কেন শরীক থাকা দরকার।
এখানে আমার আসার প্রকৃত উদ্দেশ্য হলো হযরত শায়েখের সাথে সাক্ষাৎ লাভ করা। এরপর আপনাদের আবদার টুকুও ক্ষনিক সময়ের মধ্যে চলন্তাবস্থায় পুরা করা ও প্রয়োজন ছিল। সুতরাং সাক্ষাতের উদ্দেশ্যও পূর্ন হয়ে গেল যা হোক আত্মশুদ্ধি লাভের দ্বারাই মানুষ পূর্ণতা লাভ করবে।
এবং ঐ পথেই সে বিষয়টি অর্জিত হবে। আল্লাহ তায়ালা এই সামান্য কয়েকটি কথাকে কবুল করেন এবং আমাকে ও আপনাদেরকে আমল করার তৌফীক দান করুন। আমীন!
সুম্মা-আমীন
واخر دعوانا ان الحمد لله رب العالمين
