TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

ভূমিকা

 তাবলীগ জামাত ও আত্মশুদ্ধি

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلاهادى له ونشهدان سیدنا وسندنا و مولانا محمدا عبده ورسوله ارسله الله الى كافة للناس بشيرا ونذيرا. وداعيا اليه باذنه وسراجا منيرا وصلى الله تعلى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثير اكثيرا - اما بعد

ভূমিকা 

সম্মানিত সুধীমন্ডলী।

এখন আমি আপনাদের সামনে দাওয়াত ও তাবলীগ এর কিছু উদ্দেশ্য তুলে ধরতে চাই। তবে কথাগুলো কোন নতুন কথা নয়, হ্যাঁ শিরোনামের কিছু পার্থক্য হবে। আমার ইচ্ছে হচ্ছে উদ্দেশ্য গুলো বর্ণনার পূর্বে ভূমিকা স্বরূপ একটা মূলনীতি আপনাদের সামনে তুলেধরতে। আশা করি মূলনীতি বুঝে আসলে পরে উদ্দেশ্য গুলো আপনা আপনি বুঝে এসে-যাবে। মূলনীতিটি হলো এই যে, আল্লাহ-রাব্বুল আলামীন এই পৃথিবীকে আলমে আজদাদ রূপে বানিয়েছেন অর্থাৎ প্রতিটি মূল বস্তুর বিপরীতে তার বিপরীত বস্তু রেখেছেন। আর প্রতিটি মূলবস্তুই তার বিপরীত বস্তুর সাথে সব সময় সংঘর্ষশীল।

আপনারা সবাই লক্ষ করে থাকবেন যে, ইসলামের বিপরীত হলো কুফর, তাওহীদের বিপরীত শিরক, ইখলাছের বিপরীত নিফাক বা মোনাফেকী, সত্যের বিপরীত হলো মিথ্যা, নূর বা আলোর বিপরীত অন্ধকার, দিনের বিপরীত রাত, এমনিভাবেই পৃথিবীতে ন্যায় অন্যায় ভাল-মন্দ সব কিছুর সংমিশ্রণ হয়ে আসছে। তাই দুনিয়া শুধু ভালর স্থান যেমন বলা যাবেনা তদ্রুপ শুধু মন্দের স্থান একথাও বলা যাবেনা। ভাল আর শান্তির জগত হলো জান্নাত। দুঃখ কষ্ট আর মন্দের জগত হলো জাহান্নাম। দুনিয়াকে জান্নাত আর জাহান্নাম আরাম আর কষ্টের সংমিশ্রনে বানানো হয়েছে। তাই এখানে উভয়টির সাধ উপভোগ করতে হয়।

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।