ইহরাম অবস্থায় যে সকল কাজ জায়েয
১. ঠাণ্ডা বা গরম পানি দ্বারা গোসল করা যাবে। কিন্তু শরীরের ময়লা দূর করা জায়েয নেই।
২. পানিতে ডুব দেওয়া, হাম্মামখানায় প্রবেশ করা, কাপড় পবিত্র করা জায়েয।
৩. আংটি পরিধান করা, শরীয়ত মোতাবেক শত্রুর সাথে যুদ্ধ করাও জায়েয।
৪. টাকার থলি অথবা কোমরে বেল্ট বাঁধা জায়েয।
৫. ছাতা ব্যবহার, ঘর অথবা তাঁবুর ভিতরে প্রবেশ করা জায়েয।
৬. আয়না দেখা, মেসওয়াক করা, ভাঙ্গা অঙ্গে ব্যান্ডেজ করা এবং সুগন্ধিবিহীন সুরমা ব্যবহার করা যাবে।
৭. অসুস্থতা হেতু ইনজেকশন বা টিকা দেয়া যাবে।
৮. লুঙ্গির মধ্যে টাকা-পয়সা অথবা ঘড়ির জন্য পকেট লাগানো জায়েয।
৯. মাথা এবং মুখমণ্ডল ব্যতীত সারা দেহ সেলাইবিহীন চাদর দিয়ে আবৃত্ত করা যাবে।
১০. লং, এলাচী ও সুগন্ধিযুক্ত জর্দা ছাড়া পান খাওয়া জায়েজ।
১১. দাড়ি, মাথা এবং সমস্ত দেহ এমন ভাবে চুলকানো জায়েয যাহাতে চুল না পড়ে।
১২. ইহরামের কাপড় পরিবর্তন করা যাবে।
১৩. ইহরাম অবস্থায় বিবাহ করা বা কাউকে বিবাহ দেয়া জায়েয। কিন্তু সহবাস করা জায়েয নহে।
