TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

লেখকের কথা

 বিসমিল্লাহির রাহমানির রাহিম

ইসলামের যে পাঁচটি রুকন আছে তার মধ্যে হজ্ব একটি অন্যতম রুকন। অন্য যে কোন ফরয ইবাদতের ন্যায় হজ্বের গুরুত্বও অত্যধিক। বিশ্বের সকল মুসলমানই যে একটি অখণ্ড উম্মত, হজ্ব অনুষ্ঠানের মাধ্যমেই তার বাস্তব প্রমাণ পরিলক্ষিত হয়। হজ্বের এই মহান ইবাদতের সুযোগ অনেক হাজীর ক্ষেত্রে জীবনে মাত্র একবারই হয়। তাই তার হজ্বটি যাবতীয় ফরয, ওয়াজিব, সুন্নত মোতাবেক পালনের মাধ্যমে আল্লাহর দরবারে কবুলের উপযোগী হওয়া একান্ত কাম্য।


শুরুতেই বলে রাখা প্রয়োজন যে, এই বইটি হজ্ব ও উমরাহর বিষয়ে কোন পূর্ণাঙ্গ রচনা নয়। যেমন, খুঁটিনাটি মাসয়ালা যা ব্যাপক ও বিস্তৃত সেদিকে আমি যাইনি। হাজী সাহেবদের সুবিধার্থে হজ্বের মৌলিক বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি মাত্র।


মানবীয় দুর্বলতার কারণে অনিচ্ছা সত্ত্বেও অত্র বইয়ে কিছু ভুলত্রুটি থাকতে পারে। কোন পাঠক ভুল শুধরিয়ে দিলে তার কাছে কৃতজ্ঞ থাকব এবং পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব ইন্‌শাআল্লাহ।


পরিশেষে অত্র বইখানা আমি আমার আব্বা মরহুম আব্দুল খালেক চৌধুরী-এর রুহের মাগফেরাতের জন্য উৎসর্গ করলাম।


লেখক

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।