লেখক পরিচিতি
আমি মোঃ আবু সাঈদ, পিতা মরহুম মোঃ ইল্যা মুন্সী, গ্রামঃ বড়ামা, পোঃ বরুরিয়া, থানাঃ গোপালপুর, জেলাঃ টাংগাইল। আমি আমার মা বাবার পঞ্চম সন্তান কিন্তু ছেলে হিসাবে প্রথম বলে সবার অনেক আদুরে ছিলাম। এক মেয়ে ও এক ছেলে নিয়ে আমার সুখী সংসার। বতর্মানে একটি কোম্পানিতে কর্মরত আছি।
একটু সুখের আশায় মানুষ দেশ হতে দেশান্তরে ঘুরে বেড়ায়।
অর্থই যেন জীবনের সব সুখ।
মানব জীবনে অর্থের প্রয়োজন আছে ঠিকই কিন্তু তা প্রয়োজনের থেকে অধিক নয়। কারন অর্থ মানুষকে প্রকৃত সুখ দিতে পারেনা। প্রকৃত সুখের জন্য প্রয়োজন একটি সুন্দর মন।
