TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

তুমি

আজও কি তোমার মুখে 

আছে সেই হাসি? 
যে হাসি হয়ে আছে
 আমার গলায় ফাঁসি।

আজও কি তুমি 
তাকাও বাঁকা চোখে?

যা তীর হয়ে লেগে আছে 
আমার এ বুকে।

আজও কি তোমার চোখে 
আছে সেই অপলক দৃষ্টি?

যে দৃষ্টি করেছে এ মনে 
অধিক ভালবাসার সৃষ্টি।

আজও কি তুমি হাটো 
হিজাব বোরকা পড়ে?

যে কারণে আমার এ মন 
তোমার প্রেমে পড়ে।

এখনো কি আছে তোমার 
সেই দিঘল কালো ক্যাস?

যা দেখে আমার জীবন 
হয়ে গেল শেষ।

যাই করেছো তুমি, 
করেছো তুমি বেশ।

থেকো তুমি অনেক ভাল 
হোকনা আমার জীবন শেষ।
Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।