তাবলীগের প্রচার ও প্রসারের পদ্ধতি গত ভিন্নতা থাকলেও তার উৎসমূল একই
দ্বীনের প্রচার ও প্রসারের জন্য যদি নিজেকে আত্মনিয়োগ করেন তাহলে আপনি হয়তো নিশ্চয়ই নামাজ, রোজা, যাকাত, হজ্জ ইত্যাদি প্রচারে নিয়োজীত থাকবেন। এ গুলিতো অবশ্যই প্রচার করবেন কিন্তু এসবের প্রচারের পদ্ধতি কি অবলম্বন করবেন।
যেমন তিক্তজাতীয় ঔষধকে কেপসুলের খোলের ভিতর ভরে রুগীকে গিলিয়ে দেওয়া হয় একটি কৌশলের মাধ্যমে। আর কৌশল অবলম্বন করারও বিভিন্ন স্তর ও পর্যায় রয়েছে। কিন্তু কৌশল অবলম্বনের পর যা পৌছানো হয়ে থাকে উহাতে সামান্যতম পার্থক্য নাই।
