ফাঁসি
তুমি এলেনা, বললেনা ভালবাসি।
কি করে খুলিবো আমি
তোমার দেয়া আমার গলার ফাঁসি।
দিন গেলো রাত ও গেলো
গেলো যে কত মাস।
তবুও দিলেনা খুলে
আমার গলার ফাস।
যদি আমি যাই মরে
তুমি কি হবে খুশি?
তোমার খুশিতে মরতে রাজি
তবুও তুমি হও সুখী।
যদি দেখা নাই দিবে
এপৃথিবীর তরে।
দিওগো দেখা তুমি
কাল সেই হাশরে।
হলে দেখা আসবে কাছে
নববধূর নতন সাজে।
নিবে জড়িয়ে বুকে
আদর করে ভালবেসে।
