TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

আত্মশুদ্ধির পথ সমূহের সমষ্টি হলো তাবলীগী জামাত

    আপনি একটু গভীর ভাবে চিন্তা করলেই বুঝতে পারবেন যে আত্মশুদ্ধির চারটি পদ্ধতির সম্মিলিত সমষ্টিই হলো তাবলীগ। অতএব এ তাবলীগ জামাত হলো একটি মা' জুনে মোরাক্কাব। এটি একটি অমৃতের নুসখা যেখানে আত্মশুদ্ধির চার পদ্ধতিরই একত্রিত সমাবেশ ঘটেছে। মোট কথা তাবলীগের মেহেনতের দ্বারা বহুবিধ ফায়দা সাধিত হবে। আপনি হয়ত প্রশ্ন করতে পারেন যে কেন তাবলীগে বের হতে হয়।

উত্তরে বলা যেতে পারে যে তাবলীগের বহুবিধ উপকারের মধ্যে প্রথমত যে ফায়দা হাছিল হয় তাহলো অত্যন্ত সহজ পদ্ধতিতে বুজুর্গানে দ্বীনের সান্নিধ্য বা ছোহবত লাভ করা যায়। তাছাড়া উত্তম ও নেক সাথী পাওয়া যায় যাহারা পারস্পরিক একে অপরকে মন্দ কাজ থেকে বিরত রাখে। আর যখন সে আপন জান ও মাল ব্যয় করে এই রাস্তায় বের হবে তখন তার মধ্যে দ্বীনি জযবা বৃদ্ধি পাবে ও আত্মশুদ্ধি করার মত অনুভূতি সৃষ্টি হবে। যেহেতু সে বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট আর ত্যাগ তিতিক্ষা বরদাস্ত করে আপন ঘড়বাড়ী ছেড়ে উক্ত রাস্তায় বের হয় সুতরাং এই বাস্তা থেকে সে তার মোজাহাদা ও কুরবানীর একটি আছর বা প্রতিক্রিয়া নিগ আসবে।

এরপরও যদি কেউ কোন প্রকার প্রভাব নিয়ে আসতে না পারে তাহলে সে মানুষের মধ্যেই সামিল নয়। বরং সে একটি পাথর বা কোন জড়পদার্থ মাত্র। যদি তার মধ্যে মনুষত্ববোধ থাকে তবে তা অবশ্যই একটি ছোহবত ও বুজার্গানে দ্বিনের সান্নিধ্য থেকে এসেছে।

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।