TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

এক নজরে হজ্ব পালনের নিয়ম পদ্ধতি

১. হজ্বের ইহরাম বাঁধা অবস্থায় ৮ই জিলহজ্ব মিনাতে পৌঁছে জোহর, আছর, মাগরিব, এশা ও ফজরের নামাজ পড়া সুন্নত।


২. ৯ই জিলহজ্ব ফজরের নামায মিনাতে আদায়ান্তে ফজরের ফরজ নামাজ থেকে ১৩ই জিলহাজ্ব আছর নামায পর্যন্ত তাকবীরে তাশরীক প্রত্যেক নামাযের পরে পুরুষদের জন্য উচ্চস্বরে এবং মহিলাদের জন্য নিম্নস্বরে পাঠ করা ওয়াজিব।


৩. সূর্যচলার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করা ওয়াজিব। মসজিদে নামেরার নামাজে শরীক না হলে জোহরের ওয়াক্তে জোহরের নামাজ এবং আছরের ওয়াক্তে আছরের নামাজ তাঁবুতে জামায়াতের সাথে আদায় করবেন। আরাফাতে সূর্যাস্তের পর মাগরিব নামাজ পড়ার অনুমতি নাই। নামাজ কসর পড়বেন।


৪. ৯ই জিলহজ্বের সূর্যাস্তের পর মুযদালিফায় পৌছে এশার ওয়াক্তে এক আজান এবং এক একামতে প্রথমতঃ মাগরিবের তিন রাকাত ফরজ অতঃপর এশার দুই রাকাত ফরজ (কসর) নামাজ আদায় করবেন। অতঃপর বিতর আদায় করে বরকতময় স্থানে প্রথমে মাগরিবের সুন্নত অতঃপর ইশার সুন্নাত আদায় করবেন। সারারাত মুযদালিফায় সম্ভব হলে মাশআরুল হারামের পাশে রাত্র জাগরণ করবেন, জিকির আজকার করবেন। ফজরের ওয়াক্ত হওয়ার পর মুহুর্তকাল এখানে অবস্থান ওয়াজিব। অতঃপর আউয়াল ওয়াক্তে ফজর নামাজ আদায় করে মিনায় রওয়ানা করবেন। এখানে ৭০টি চানাবুটের ন্যায় কঙ্কর কুড়ে নিবেন।


৫. ১০ই জিলহজ্ব দ্বি-প্রহরের পূর্বে মিনায় পৌঁছে বড় শয়তানকে ৭টি পাথর মেরে কোরবানী করবেন। অতঃপর মাথার চুল মুড়িয়ে অথবা ছেঁটে হালাল হয়ে মক্কায় পৌঁছে তাওয়াফে যিয়ারত (ফরজ তাওয়াফ টি) আদায় করে নিবেন এবং পূর্বে হজ্বের জন্য আলাদাভাবে সাঈ করে না থাকলে তাওয়াফ শেষে মাকামে ইবরাহীমে দুই রাকাত নামাযান্তে সাফা মারওয়ায় সাতবার সায়ী করে নিবেন। এখন স্বামী-স্ত্রী উভয় উভয়ের জন্য হালাল হয়ে গেল। মনে রাখবেন- মিনায় রাত্র যাপন করা সুন্নত।


৬. ১১ই জিলহজ্ব দুপুরের পর প্রথমে ছোট, অতঃপর মেঝ এবং শেষে বড় শয়তানকে ৭০৩ = ২১টি পাথর মারতে হবে। প্রথম দুইশয়তানকে পাথর মারা শেষে একটু দূরে গিয়ে দোয়া করবেন। বড় শয়তানকে পাথর মারার পর কোন দোয়া নাই।

৭. ১২ই জিলহজ্ব ইচ্ছা করলে সকালবেলা অনুরূপ তিন শয়তানকে ৭০৩৩ = ২১টি কঙ্কর মেরে মক্কায় ফিরতে পারেন। তবে দুপুরের পর কঙ্কর মারা উত্তম।


৮. ১২ই জিলহজ্ব মিনাতে সন্ধ্যা হলে ১৩ই জিলহজ্ব দ্বি-প্রহরের পর পূর্বের ন্যায় ৩ শয়তানকে ৭০৩ = ২১টি পাথর মেরে মক্কায় ফিরবেন।


৯. মক্কায় যতদিন থাকবেন বেশী বেশী তাওয়াফ করবেন। ইচ্ছা করলে ওমরা পালন করবেন।


১০. মদীনাহ মুনাওয়ারাহ রাসূল (সা.)-এর রওজা মোবারক যিয়ারতের জন্য গমন করলে অথবা দেশে ফেরৎকালে বিদায়ী তাওয়াফ করবেন।


Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।