হজ্বের ফরয
হজ্বের ফরয তিনটি: যথা-
১. ইহরাম বাঁধা: অর্থাৎ হজ্বের নিয়ত করে তালবিয়া পাঠ করা।
২. আরাফার ময়দানে উকুফ (অবস্থান) করা: অর্থাৎ
জিলহজ্ব মাসের নবম তারিখ সূর্য হেলে যাওয়ার পর থেকে দশম জিলহজ্বের সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত যে কোন সময় এক মুহুর্তের জন্য হলেও আরাফার ময়দানে অবস্থান করা।
৩. তাওয়াফে যিয়ারত করা অর্থাৎ যে তাওয়াফ ১০ জিলহজ্বের সকাল থেকে ১২ জিলহজ্ব সূর্যাস্ত পর্যন্ত কোন সময় মাথার চুল মুড়িয়ে অথবা চুল ছাটার পর তাওয়াফ করা।
যদি এই ফরয তিনটির যে কোন একটিও বাদ পড়ে যায় তবে হজ্ব সহীহ হবে না এবং দম বা কুরবানী দ্বারাও এর ক্ষতিপূরণ আদায় হবে না।
