TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

সত্যিকার ইল্ম

    এক প্রকার ইলম হলো যা পাঠ চর্চা করে বই পুস্তকের মাধ্যমে শাব্দিক ভাবে গতানুগতিক পদ্ধতিতে অর্জন করা যায়। আরেক ধরনের ইলম হলো আহলুল্লাহ তথা বুজুর্গ ব্যক্তিদের ছোহবতের মাধ্যমে অর্জিত হয় তাকেই সত্যিকারে ইলম বলা হয়। এমন বহু লোকের সন্ধান পাওয়া যায় যাহারা আলেম নন কিন্তু সাধারন মূর্খ লোকতো বটেই বরং অনেক বিজ্ঞ শ্রেণীর আলেমদেরও দিক নির্দেশনা করে থাকেন। হাজী আমীর আলী যিনি আকাবিরে দেওবন্দের একজন সুপরিচিত খাদেম ছিলেন। যার জ্ঞান গর্ভআলোচনার সংক্ষিপ্ত সার আমি নিজেই সংকলন করেছি। আর হাকীমুল উম্মত থানভী (রহঃ) নিজ কলমে এর ভূমিকা লিখেছেন।

একথা সকলেই অবগত আছেন যে তিনি প্রচলিত ধারায় কোন আলেম ছিলেন না বটে, অর্থাৎ তিনি নিয়মিত কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ন করেননি আর তার কাছে কোন মাদ্রাসা পাসের সনদও ছিল না। তবে তিনি হযরত কাছেম নানুতভী (রহঃ) ও হযরত রশিদ আহম্মদ গাঙ্গুহী (রহঃ) এর ছোহবতে ধন্য হয়েছেন। এই ছোহবতের বরকতে তার ইলমও চিন্তায় এমন গভীরতা সৃষ্টি হয়েছিল যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী (রহঃ) এর মত বাহরুল উলুম ও কিতাব সমূহের হাফেজ এমন ব্যক্তিত্বের অধিকারীও তার কাছ থেকে উপকৃত হতেন।

এক মুশরীক, হীন প্রকৃতি স্বভাবের এক-লোক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দরবারে এসে তার হাতে বাইয়াত হয়ে পরবর্তিতে আলেম, দ্বীনদার ও উন্নত চরিত্রের অধীকারি হয়।

অতএব ভাই সাহেবান, নেক ছোহবতের দ্বারা আখলাক চরিত্র পরিবর্তন হয় এবং সাথে সাথে অন্তর ও বদলে যায়। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাজারো অলৌকিক শক্তির অধিকারী ছিলেন। অন্যান্য সমস্ত মোজেজাকে না হয় অনুল্ল্যেখ রাখা হল। তিনি তৎকালীন আরবের মত সভ্য আর শালীনতা বিবর্জিত জাতীর অন্তর সমূহকে সম্পূর্ণ রূপে পরিবর্তন করে দিতে সক্ষম হয়েছিলেন। এটা কি তার বড় ধরনের এক মোজেজা ও কৃতিত্ব নয়? লোহাকে নরম করা যদি ও সহজ কিন্তু অন্তরকে পরিশুদ্ধ করা বা পরিবর্তন করা কঠিন। দ্বিধাহীন চিত্তে বলা যায় যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একেক জন সাহাবীই একটি জ্বলন্ত মোজেজা সরূপ।

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।