তাবলীগ জামাত এবং একটি বড় বিপ্লব
খুব সম্ভব আমি কোথাও এ কথাটি লিখেছি যে, আল্লাহ তায়ালা তাবলীগকে মাওলানা ইলিয়াছ (রহঃ) এর অন্তরে কৌশল স্বরূপ ঢেলে দিয়েছেন এতে শিক্ষা ও প্রশিক্ষন, তীর্থ ভ্রমন ও পর্যটন, আত্মার প্রশান্তি, শারিরীক ব্যায়াম মোট কথা প্রত্যেক জিনিষই বিদ্যামান রয়েছে।
বর্তমান যুগে একাজ খুবই ফলপ্রসূ ও অত্যাবশ্যক আর এ জন্যই একাজ দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং তাবলীগের মেহনতের দ্বারা এক বিরাট ধরনের অকল্পনীয় বিপ্লব আসছে।
ভারতবর্ষ সহ বহির্বিশ্বের যেখানেই গিয়েছি, সেখানেই আমি তাবলীগ জামাত এবং তাদের কার্জক্রম পরিচালনার মারকাজ দেখতে পেয়েছি। একাজের মধ্যে না ফেৎনা ফাসাদ রয়েছে না আছে কোন প্রকার হট্টগোল আমার মনে হয় আপনারা কোথাও একথা শুনতে পাবেন না যে, এই জামাতের লোকেরা কোথাও বিদ্রোহ করেছে বা হাঙ্গামা করেছে। এটা এক নিরব প্রচার যা আন্তর্জাতিক ভাবে বিশ্বের সকল পর্যায়ে এর প্রচার ও প্রসার বৃদ্ধি হতে চলছে। এবং এর গ্রহণ যোগ্যতা ও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
