TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

হজ্বের সুন্নাতসমূহ

হজ্বের অনেকগুলো সুন্নাত রয়েছে। নিম্নে কয়েকটি উল্লেখ করা হল:


১. মক্কার বাইরে অবস্থানকারী লোকদের মধ্যে যারা হজ্বে ইফরাদ ও হজ্বে কিরান আদায় করেন, তাদের জন্য তাওয়াফে কুদুম করা।


২. তাওয়াফে কুদুমে রমল করা। অর্থাৎ বীরের ন্যায় বাহাদুরী প্রদর্শন করে তাওয়াফ করা। যদি এই তাওয়াফে রমল না করে তবে তাওয়াফে যিয়ারত অথবা বিদায়কালীন তাওয়াফে রমল করা।


৩. সাফা-মারওয়া পাহাড়দ্বয়ের মধ্যবর্তী স্থানে সাঈর সময় সবুজ বাতির মাঝখানে দ্রুত গতিতে চলা।


৪. ইমামের জন্য তিন জায়গায় খুৎবা প্রদান করা। যেমন: ৭ই জিলহজ্ব মক্কা মুকাররমায়, ৯ই জিলহজ্ব আরাফাতের ময়দানে এবং ১১ই জিলহজ্ব মিনায়। এতে শামিল থাকা সুন্নত।


৫. ৮ই জিলহজ্ব মক্কা শরীফ হতে মিনায় গিয়ে যোহর, আছর, মাগরিব, ইশা ও ফজরের নামায সময়মত আদায় করা এবং ঐ রাতে মিনায় অবস্থান করা।


৬. ৯ই জিলহজ্ব সূর্যোদয়ের পর মিনা হতে আরাফাতের ময়দানের দিকে রওয়ানা হওয়া।


৭. আরাফাতে জোহরের পূর্বে গোসল করা।


৮. আরাফাতের ময়দান হতে ইমামের রওয়ানা হওয়ার পরে রওয়ানা হওয়া।


৯. আরাফা হতে মুযদালিফায় এসে রাত্রি যাপন করা।


১০. ১০ জিলহজ্ব সূর্যোদয়ের পূর্বে মুযদালিফা থেকে মিনার


উদ্দেশ্যে রওয়ানা করা।


১১. ১০, ১১ ও ১২ই জিলহজ্ব মিনায় রাত্রি যাপন করা।


১২. তিন জমরাতে কংকর নিক্ষেপের সময় তারতীব বা ধারাবাহিকতা রক্ষা করা।


১৩. মিনা হতে মক্কা শরীফে প্রত্যাবর্তনকালে অল্প সময়ের জন্য হলেও 'মুহাস সাব' নামক স্থানে যাত্রা বিরতি করা।


এ ছাড়া আরও বহু সুন্নত আছে যেগুলি হজ্বের যাবতীয় আরকান আহকাম পালনের সাথে আদায় করা হয়ে থাকে।


Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।