স্বপ্ন
হজ্জ করিতে তুমি
যাবে মক্কাতে,
কোন এক দিন,
এ যে তোমার মনের বাসনা।
পূরণ হোক আশা
করি আমি কামনা।
সে দিন রেখো গো মনে,
একটু দোয়া দিও
তুমি আমার নামে।
নাইবা হোক দেখা
এ পৃথিবীর তরে।
দিওগো দেখা রোজ হাশরে।
সেথায় থাকবেনা বাধা,
দেখবো দুচোখ ভরে।
পুলসিরাত হবো পার
হাতে হাত ধরে।
দেখে বেহেশতের দৃশ্য
হৃদয় যাবে ভরে,
প্রজাপতি হয়ে মোরা
ফুলে ফুলে যাবো উড়ে।
সুখে থাকবো মোরা
থাকবো আমি তুমি একি নিরে।
