অভিমান
তুমি যে আমায় কতটুকু ভালবাস
তা সেইদিন বুঝতে পারছি।
যেদিন ফোনে কথা বলার মাঝে
তুমি বললে ফোনটা রাখো
মা ফোন দিয়েছে।
ফোনটা রাখো ভাইয়া ফোন দিয়েছে।
যখন জানতে পারলাম আসলে
ফোনটা মা ও ভাই কারো ছিলোনা
ঐ দিনই বুঝতে পারছি, বুঝতে পারছি
আমার প্রতি তোমার ভালবাসার জোর।
বলতে পারো আমার দোষটা কি ছিল?
পারো কি বলতে কি অন্যায় ছিল আমার?
হয়তো এসব প্রশ্নের উত্তর
তোমার নিকট অতি সহজ।
কারন ভালবাসার মানেটাই তো
তোমার নিকট অজানা।
তোমার ভালবাসা তো নদী পাড়ে
মাটি দিয়ে তৈরি খেলা ঘর।
ইচ্ছে হয়েছে বানালাম সুন্দর করে
আবার মন চাইছে ভেঙ্গে দিলাম।
কিন্তু এমনটা আমি কোনদিন ও আশা করিনি।
কোনদিন ভাবতে পারিনি তুমি এভাবে
আমার জীবনে দুঃখ নিয়ে আসবে।
তবে এটা সত্যি যে, তুমি ভাল আছো যেনে
আমিও অনেক ভাল আছি।
কারন তোমার ভাল লাগা যে আমার ভাল লাগা।
তোমার সুখটাই তো আমার সুখ।
