TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

লেখক পরিচিতি

 লেখক পরিচিতি



 আবদুল হালীম খাঁ ১৭ জুলাই বুধবার ১৯৪৪ সালে বামনহাটা গ্রামে জন্মগ্রহণ করেন।


তাঁর পিতার নাম বাহাদুর আলী খাঁ এবং মাতার নাম মরিয়ম বেগম। ১৯৬৬ সালে তিনি বি.এ পাস করেন এবং ১৯৭০ সালে বি.এড পাস করেন। তিনি বি.এ পাস করার পর সহকারি শিক্ষক হিসেবে বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে অবসর গ্রহণ করেন।


তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪২। কাব্যগ্রন্থ: ১. ও জীবন ও সুখ (১৯৮৪), ২. দাঁড়াও বাংলাদেশ (১৯৯০), ৩. বুকের ভেতর প্রতিদিন (১৯৯১), ৪. আমি একটা যুদ্ধ চাই (১৯৯৯), ৫. বায়তুশ শরফের চাঁদ (২০১১), ৬. প্রতিদিন আমার পৃথিবী (২০১২), ৭. আলোর পথে (কিশোর ছড়া-২০০৬) উপন্যাস: ১. শাহজালালের জায়নামাজ, ২. নদীর নাম ঝিনাই (২০১৮), ৩. ভূস্বর্গ নরকে (২০১৮), ৪. স্বপ্ন দিয়ে গড়া (২০০০), ৫. দোলন (২০০১), ৬. খেদাও (২০০৩)।


কিশোর উপন্যাস ৫টি। ১. কালো ছেলের অবাক কাণ্ড (১৯৯৯), ২. দোয়েল পাখির বিশ্ব ভ্রমণ (১৯৯৩), ৩. স্বপ্নে দেখা এক দেশ (২০১৪), ৪. নতুন পৃথিবীর স্বপ্ন (২০১৩), ৫. পাতালপুরের রাজকন্যা ও চাষির ছেলে রুমান (২০১৭)।


গল্পগ্রন্থ: রিয়াদের মা। নাটক: মাজার শরীফ (১৯৮৪)।

জীবনীমূলক গ্রন্থ: ১. ছোটদের ওমর ইবন আবদুল


আজিজ (র.) ২য় সংস্করণ ২০১৮, ২. হৃদয়ের যাদের সত্যের আলো (২০০৯), ৩. আল কুরআনের প্রথম বাংলা অনুবাদক মৌলবী নঈম উদ্দীন (২০০৪), ৪. জন মানুষের বন্ধু প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ (২০০১), ৫. মাসুদা সুলতানা রুমী: একটি নাম একটি প্রতিশ্রুতি (২০১১), ৬. বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা শাহ আবদুল জব্বার (২০০৯)।


প্রবন্ধ: ১. নারী অধিকারের নামে নারী নির্যাতন দেশে দেশে (২০১৪), ২. আমাদের আসল কাজ কী (২০১৪), ৩. অর্থ না বুঝে ইবাদাত কবুল হবে কি (২০১৫), ৪. আবার আমাদের মুসলমান হতে হবে (২০১৭), ৫. ইসলাম না বুঝার কারণেই যত সব বিরোধীতা (২০১৭), ৬. মুসলমানদের প্রথম ফরজ কুরআন পাঠ (২য় সংস্করণ ২০১২), ৭. রাসূল (স.)-এর আদর্শই নাজাতের একমাত্র উপায় (২০১৩), ৮. নেক আমল বরবাদকারী বিশ্বাস ও আমল (২০১৫), ৯. ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে রাসূল (স.) এবং সাহাবীদের সংগ্রামী ভূমিকা (২০১৪), ১০. আধুনিক বিশ্বের একশত নওমুসলিম: কীভাবে মুসলমান হলেন (২০১৮), ১১. মধ্যযুগ অন্ধকার যুগ নয় আলোকিত যুগ (২০১৯), ১২. মৃত্যুর পর আখিরাতের জীবন কেমন হবে (২০১৯), ১৩. ভূইয়াপুর নামের ইতিহাস (১৯৯৯), ১৪. আধুনিক ভূইয়াপুরের ইতিহাস (১৯১৬), ১৫. আল্লাহকে ভয় করার বিষয় প্রসঙ্গে (২০১৮), ১৬. কবরের সওয়াল জওয়াব (২০১৮), সম্পাদিত পত্রিকা: ১. প্রান্তর (১৯৭০), ২. মাসিক রেনেসা (১৯৮৪), ৩. মাসিক প্রতিভা (১৯৮৭), ৪. পাক্ষিক ভূইয়াপুর বার্তা (১৯৯৯),


৫. মাসিক বাতায়ন (২০১২)।


পুরস্কার-সম্মাননা: মুকুট সাহিত্য পরিষদ কর্তৃক লাল গোলাপ সংবর্ধনা-১৯৯১, পাবনা জেলা পরিষদ কর্তৃক সংবর্ধনা ও কাব্য বিশারদ খেতাব-১৯৯২, প্রতিবাদ বহুমুখী শিল্পী সংসদ কর্তৃক লাল গোলাপ সংবর্ধনা ১৯৯৩, চট্টগ্রাম বায়তুশ শরফ কর্তৃক সংবর্ধনা ও পুরস্কার ১৯৯৫।


রেডিও বেইজিং, চীন কর্তৃক কবিতায় পুরস্কার; এবং সুইজারল্যান্ড থেকে 'পয়গাম' (অর্ধ-বার্ষিক) কর্তৃক আন্তর্জাতিক পুরস্কার-২০০০ 'আল মুজাহিদ' খেতাব লাভ।

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।