তাবলীগের উদ্দেশ্য
মানুষের মধ্যে দ্বীনের তথা ধর্মীয় উৎসাহ উদ্দীপনা জাগ্রত করাই তাবলীগ ওয়ালাদের উদ্দেশ্য এখন মানুষ এই উৎসাহ উদ্দিপনাকে ধর্মীয় যে কোন লাইনে কাজে লাগাতে চায় সে লাইনেই কাজে লাগাতে পারবে। এবং বাস্তব ক্ষেত্রে দেখা গেছে যে যখন কোন বিষয়ে উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হয় তখন মানুষ নিজেই সে উৎসাহকে সঠিক পথে ও সঠিক পদ্ধতিতে পূর্ন করার চেষ্টা করে থাকে। আপনার মাঝে যদি মাসয়ালা মাসায়েল জানার আগ্রহ ও সঠিক উৎসাহ আর উদ্দিপনার সৃষ্টি হয়ে থাকে তবে আলেমদের কাছে যাবেন। মাদ্রাসায় যাবেন এবং মাসায়েল জেনে নিবেন। অন্য কাজে লাগবেন না। প্রশ্ন উত্থ্যাপন করাতো টাল বাহানা কারীদের কাজ।
যেমন এই মাত্র বলা হয়েছে যে, প্রত্যেক জামাতের একটা নির্দ্ধারিত লক্ষ থাকে, আলাদা কিছু নিয়ম পদ্ধতি থাকে, এর উপর ভিন্ন কোন বিষয় বস্তু এনে সংযোগ করে দেওয়া মোটে ও সমিচীন হবেনা। ঐ জামাত যখন সে তার নিজস্ব একটা বিষয় নির্দ্ধারন করে নিয়েছে তখন আপনার উচিৎ হবে তার গতিপথে চলতে দেয়া।
যা হোক তাবলীগের দ্বারা উপকৃত হওয়াটা দিবালোকের ন্যয় সত্য। যার দ্বারা লক্ষ লক্ষ মানুষের অন্তরে ধর্মীয় চেতনার সৃষ্টি হয় আর এই উৎসাহ আর উদ্দিপনার কারনে অনেক ধরনের বিদ'য়াত নিঃশেষ হয়েছে। নয়তো লক্ষ লক্ষ মানুষের শুধুমাত্র আল্লাহ ও আল্লাহর দ্বীনের জন্য আপন পকেটের টাকা ব্যয় করে ছফর করা খানাপিনা করা ইতিপূর্বে এ ধরনের জযবা আর উৎসাহ কোথায় ছিল? এর দ্বারা মানুষের যে ফায়দা হচ্ছে তাতো আপনি বর্ণনা করলেন না, অথচ যা তাদের কোন মুখ্য উদ্দেশ্য নয়-অথচ এমন জিনিষকে প্রশ্নের ভিত্তি বানালেন, এটাতো কোন সুবিবেচনা প্রসুত কাজ হল না।
