TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

হজ্বের ওয়াজিবসমূহ

১. ৯ই জিলহজ্ব দ্বিপ্রহর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করা।


২. ৯ই জিলহজ্ব দিবাগত রাতে ছোবহে সাদিকের পর মুহুর্তকাল মুযদালিফা ময়দানে অবস্থান করা। উল্লেখ্য যে, সূর্য উদয়ের পূর্বে মুযদালিফা ত্যাগ করতে হবে।


৩. মিনাতে রমী করা। অর্থাৎ ১০, ১১ ও ১২ জিলহজ্ব যথাক্রমে ৭টি, ২১টি ও ২১টি কংকর নিক্ষেপ করতে হবে।


৪. মিনাতে ১০ই জিলহজ্ব পাথর মারার পর দমে শোকর তথা কুরবানী করা। এটি তামাত্তো ও কেরান হাজীর বেলায় প্রযোজ্য।


৫. মাথার চুল মুণ্ডানো অথবা ছোট করা। মনে রাখতে হবে যে, আগে কুরবানী পরে মাথা মুণ্ডন।


৬. সাফা মারওয়া পাহাড়দ্বয়ের মধ্যবর্তী স্থানে ৭ বার সাঈ করা।

৭. মীকাতের বাইরের লোকদের অর্থাৎ বহিরাগত হাজীদের বিদায়ী তাওয়াফ করা।


উল্লেখ্য যে, হজ্বের ওয়াজিবসমূহের কোন একটি যদি বাদ পড়ে যায় তবুও হজ্ব আদায় হয়ে যাবে। তবে এই অবস্থায় তার উপর দম ওয়াজিব হবে।


Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।