TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

মওলানা দরবেশ আহমদ

শতফুল ফুটে বনে ঝরে পড়ে যায়

কতজন সে ফুলের খবর পায়?

গোপনে ফুটে ফুল গোপনে ঝরে

সুবাস ছড়িয়ে যায় পরের তরে।

এমনি একটি ফুল গোপনে ফুটে সুবাস ছড়িয়ে আমাদের মধ্যে থেকে ঝড়ে পড়ে গেছে। আমরা তাঁর খবর রাখিনি। সেই ফুলটি পথের দিশারী আলোর বার্তা বাহক, সমাজ সংস্কারক, ইসলাম প্রচারক, আধ্যাত্মিক জ্ঞানসাধক, মানবতার সেবক জাতীয় জাগরণের অগ্রদূত মর্দে মুজাহিত বিপ্লবী কর্মীপুরুষ পুন্য শ্লোক অলিয়ে কামেল হযরত মওলানা দরবেশ আহমদ।


অবিভক্ত বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে বর্তমান ভূঞাপুর থানার অন্তর্গত গাবসারা ইউনিয়নের রামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন অত্র অঞ্চলের একজন জোতদার। তাঁর পিতা অনেক ভূস্পত্তির মালিক ছিলেন। সে সময় নবাব, জমিদাররা ছিল ইংরেজদের পৃষ্ঠপোষক তেমনি তালুকদার ও জোতদাররা ছিল বিপ্লবীদের পৃষ্ঠপোষক। তারা বিভিন্ন ভাবে বিপ্লবীদের কাজে সহায়তা করতো। তাঁর পিতা সাফায়াতউল্লাহর চর অঞ্চলে কাশবনে বিপ্লবীদের গোপন আশ্রয় মিলতো। এমনি পরিবেশে পল্লীর এক চর অঞ্চলে জোতদার পরিবারে ১৮৫৫ সালে মওলানা দরবেশ আহমদ জন্ম গ্রহণ করেন। পিতা তাঁর পুত্রের নাম রেখেছিলেন 'দরবেশ'। তখন পিতা কি বুঝতে পেরেছিলেন এই নবজাতক একদিন সত্যি দরবেশ হয়ে উঠবেন এবং দেশে ও জাতির মুখ উজ্জ্বল করবেন?

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।