TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মক্বী জীবন

  الحمد لله نحمده ونستعينه ونستغفره و نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلاهادى له ونشهدان سیدنا وسندنا و مولانا محمدا عبده ورسوله ارسله الله الى كافة للناس بشيرا ونذيرا. وداعيا اليه باذنه وسراجا منيرا وصلى الله تعلى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثير اكثيرا - اما بعد


বুজুর্গানে মুহতারাম ।

রাসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মোবারক জীবন বস্তুতঃ দু'ভাগে বিভক্ত (এক) মক্কী জীবন (দুই) মদনী জীবন। মক্কার জীবন তের বৎসরের আর মদীনার জীবন দশ বৎসরের।

মক্কী জীবন


মক্কার জীবন ছিল দুঃখ-দুর্দশা, আর ব্যথা ভারাক্রান্ত এক করুণ জীবন। স্বয়ং নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন কোন নবীকে তাঁর সম্প্রদায় কর্তৃক এমন নির্যাতন আর নিপীড়নের সম্মুখীন হতে হয়নি যা আমার সম্প্রদায় কর্তৃক আমাকে হতে হয়েছে। কিন্তু এতদসত্বেও নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্বীনের প্রচার ও প্রসারের কাজে মোটেও পিছপা হননি, বরং অত্যন্ত ধৈর্য্য ও সহন-শীলতার সাথে সুনিপূণ ভাবে দাওয়াত ও তাবলীগের মেহনত করতে থাকেন। শত চেষ্টার পরও মুশরিকদের ঈমান না আনার কারণে তার অন্তরে যে ব্যথা আর কষ্ট দানা বেধে ছিল তার বর্ণনা আল্লাহ পাক কুরআনুল কারীমে এভাবে দিয়েছেন।


এক আল্লাহর দিকে মানুষকে আহবান করার কারণে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে তারা পাগল, ভবিষ্যৎ বক্তা, যাদুকর, আর এমন অবান্তর কত কিছু বলে আখ্যায়িত করেছে। এখানেই খ্যান্ত হয়নি বরং তার উপর প্রস্তর নিক্ষেপ করা হয়েছে। তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার হীন চক্রান্তে তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করা হয়েছে। তাছাড়া এমন কোন অমানবিক ও অভদ্র আচরন ও ব্যবহার বাকী ছিল না যা তার সাথে করা হয়নি। কিন্তু এতদসত্বেও তিনি এবং তার সঙ্গী বর্গ অত্যন্ত ধৈর্য্য ও দৃঢ়তার সাথে আপন মিশনের সফলতার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রাখেন। আল্লাহ তায়ালার পক্ষ থেকে প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নির্দেশই দেয়া হয়।

ইরশাদ হয়েছে:

فاصبر كما صبر اولوالعزم - فاصبر صبرا جميلا

অর্থাৎ- আপনি ধৈর্য্য ধারন করুন যেরূপ আপনার পূর্ববর্তী অন্যান্য উলুল-আযম তথা দৃঢ় প্রত্যয় সম্পন্ন লোকেরা ধৈর্য্য ধারণ করেছেন। ধৈর্য্য আর সহনশীলতার আচল হাত থেকে ছেড়ে দিবেন না। এরপরও যদি ঐ সকল মূর্খ লোকেরা প্রশ্ন করে, তবুও আপনি বিষন্ন হবেন না কেননা পবিত্র কোরআনে এরশাদ হয়েছে:

لست عليهم بمصيطر

আপনি তাদের জন্য নিয়ন্ত্রক রূপে প্রেরিত হননি।

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।