জামাতে থাকাকালীন দুশমন কতৃক অভিজ্ঞতার সুযোগ
এখন যখন ভাল কথা বলতে থাকবে তখন সবাইতা মনোযোগের সাথে শ্রবণ করবেনা বরং সবাই তার বিরোধী হয়ে যাবে, আর এহেন পরিস্থিতিতে জামাতে অবস্থান কালীন সময়ে দুশমনদের কাছ থেকে নসীহত লাভ করার সর্বোত্তম সুযোগ ঘটে। যেহেতু আপনি দশজনের কাছে যাবেন ও তাদের মোখোমুখি হবেন দশ প্রকার কথা বার্তা শুনবেন আপনাকে কেউ বিদ'য়াতী বলবে আবার কেউ ওহাবী বলবে। এছাড়াও। বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কটুক্তি করবে আপনার দোষত্রুটি বের করার চেষ্টা করবে। আপনি বার বার যখন এ ধরনের কথাবার্তা শুনবেন, তখন চিন্তা করবেন যে শেষ পর্যন্ত আপনার মাঝে কিকি ভুলত্রুটিও দুর্বলতা আছে। তারপর ঐসমস্ত ভুলত্রুটি ভাল করে জেনে নিয়ে সংশোধন করার কাজে নিজেকে মননিবেশ করবেন। মোট কথা একাজে সৎলোকের সান্নিধ্য যেমন পাওয়া যায় বন্ধুত্বও তেমনি পাওয়া যায়।
