TjT
বলেছিলি....
করে তুই বিয়ে,
যাবি শশুর বাড়ি।
যে ছেলের গায়ে পাঞ্জাবি
আর, মুখে থাকবে দাঁড়ি।
চলবে সদা সত্য পথে
না থাক গাড়ি বাড়ি।
সত্য পথে থাকবো সদা
আমি যে ন্যায়ের পুজারি।
করবে ন্যায়ের শাসন
যদি নামাজ না পড়ি,
এমন ছেলে পেলেই কেবল
আমি হবো তারি।
তোর কথাতে দিয়ে মন
রেখেছিলাম দাঁড়ি।
তবুও যদি তুই
আসিস আমার বাড়ি।