TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

দু'আ কবুল হওয়ার স্থানসমূহ

মক্কা শরীফের সব জায়গায়ই দু'আ কবুল হয়। কিন্তু কোন কোন স্থানে বিশেষভাবে দোয়া কবুল হয়ে থাকে। এ সকল স্থানে ইহতিমামের সাথে দু'আ করা উচিত। যেমন-


১. বায়তুল্লাহ শরীফের দিকে নযর পড়ার সময়।২০১৫


২. মাতাফের মধ্যে: (তাওয়াফ করার জায়গা) অর্থাৎ কাবা ঘরের চতুর্দিকে খোলা আকাশের নীচে প্রশস্থ অঙ্গন।


৩. মুলতাযামের নিকট: হাজরে আসওয়াদ থেকে কাবা ঘরের দরজা পর্যন্ত স্থানটিকে মুলতাযাম বলে। [তাওয়াফকারী ব্যক্তিরা মাথা, গালসহ পুরো দেহকে লাগাইয়া দু'আ করে।]

৪. হাতীম: কাবা ঘরের উত্তরাংশে ধনুকের ন্যায় দেয়াল ঘেরা স্থানটির নাম হাতীম। ইহা হযরত ইবরাহিম (আ.) এর নির্মিত কাবা ঘরের অন্তর্ভুক্ত ছিল।


৫. মীযাবের নীচে: বায়তুল্লাহর ছাদের ঐ নালী যেখান দিয়ে ছাদের পানি নীচে পড়ে।


৬. বায়তুল্লাহ তথা কাবা ঘরের ভিতরে।


৭. মাকামে ইব্রাহিমের পিছনে।


৮. যমযম কুয়ার নিকটে।


৯. সাফা পাহাড়ের উপর।


১০. মারওয়া পাহাড়ের উপর।


১১. মাস'য়া এর মধ্যে। অর্থাৎ যেখানে সাঈ করা হয়।


১২. আরাফাতের দিন আরাফাহ ময়দানে দু'আ করা।


১৩. মুযদালিফার মধ্যে। অর্থাৎ মাশআরুল হারাম নামক জায়গায় দু'আ করা।


১৪. মিনার মধ্যে।


১৫. মিনায় অবস্থিত তিনটি পাথরের স্তম্ভের নিকট।


১৬. মদিনাতুন্নবী (সা.)-এর রওজা শরীফের নিকট।


সমাপ্ত

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।