তাবলীগ ও আত্মশুদ্ধি
তাবলীগের প্রকৃত উদ্দেশ্য তো এটাই যে আমাদের দ্বীন ইসলাম যেন সঠিক ও দুরুস্ত হয়ে যায়। সংশোধন বা আত্মশুদ্ধি প্রথমে নিজের থেকে আরম্ভ করতে হয় আর এটাই ইসলামের প্রকৃত বিধান। মানুষ প্রথমে নিজে সালেহ ও সৎ ন্যায়পরায়ন হবে। তারপর দ্বিতীয় পর্যায়ে অপরকে সৎ-ন্যায়পরায়ন বানাতে সচেষ্ট হবে। আর যখন অপরকে আমলের দাওয়াত প্রদান করবে তখন এ ক্ষেত্রে সংশোধনকারী হবে।
