TjT
তুই এসেছিলে এ মনে
হয়ে অতিথি পাখি।
এতো মায়া কেন দিলি
তুই দিবি যদি ফাঁকি।
রেখে ছিলাম তোকে
মনের খাঁচায়,
মুক্ত ছিলি তুই
বেরি ছিলনা পায়।
তুই দিয়েছিলি মন
উজাড় করে আমাকে
আমি ও দিয়েছিলাম মন
সবটুকু তোকে।
হৃদয়ে থাকতি তুই
ঘুমাতি আমার বুকে
যেতামনা কোথাও
রাখতি চোখে চোখে।
দিন গুলো কাটতো মোদের
কতনা সুখে
সেই তুই গেলি উড়ে
দুঃখ দিয়ে মোকে।