বিভিন্ন প্রশ্ন ও তার নিয়ম তান্ত্রিক জবাব
তাবলীগ জামাতের ব্যপারে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের প্রশ্ন তোলে থাকে আর প্রশ্নতো লোকজন সাধারন ভাবে করতেই থাকে। আর দুনিয়াতে এমন কোন জমাতকি আছে বা এমন কোন কাজকি আছে, যার সম্পর্কে কোন প্রশ্ন তোলা হয়না? এই ধরনের বিতর্কিত কোন প্রশ্নের প্রতি কোন প্রকার ভ্রুক্ষেপ করবেন না। উদাহারন সরূপ উল্লেখ করা যায়যে তাবলীগের লোকজন শুধু ফাজায়েলের কথা বলে কিন্তু মাসায়েলের কথা বর্ণনা করে না। আর দ্বীন সঠিক হয় মাসায়েলের দ্বারা, আর ফাজায়েল। শ্রবনেরদ্বারা অন্তরে আমলের আগ্রহ সৃষ্টি হবে কিন্তু সামনে অগ্রসর হয়ে মাসায়েল জানা না থাকার ফলে মন গড়া আমল করে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। পরিশেষে বিদ'য়াত জনিত কর্মকান্ড করার অবসাম্ভাবী সম্ভাবনা রয়েছে।
আলোচ্য প্রশ্নের উত্তরে একথা বলা যায় যে মানুষের ধারনা যে এহেন পদ্ধতিতে কাজের দরূন লোকজন বিদ'য়াতে লিপ্ত হতে থাকবে। এটা সম্পূর্ন একটি অমূলক প্রশ্ন প্রথমতঃ এটা সম্পূর্ন সম্ভাব্য বিষয়। আমাদের দেখতে হবে যে বাস্তবতা কি? বিগত চল্লিশ বৎসরের মধ্যে কি পরিমান লোক বিদ'য়াতে লিপ্ত হয়েছে? হ্যাঁ মাসায়েলের ব্যপারে কিছু না বলার জবাবে যদি একথা বলা হয় যে,
আমরা ফাজায়েল বর্ণনা করে প্রথমে জযবা সৃষ্টি করবো, তারপর মাসায়েল চালাবো। এই জবাব দান ভুল হবে কেননা চল্লিশ বৎসর যাবৎ তাবলীগ চলে আসছে তবে কি আজো এ জযবা সৃষ্টি হয়নি?
একথার ছহীশুদ্ধ জবাব হলো যে তাবলীগ ওয়ালাতো শুধু ফাজায়েলই বর্ণনা করে, মাসায়েলকে তো আর অস্বিকার করেনা। তারা কি কখনো একথা বলে যে কারো কাছে মাসায়েল জিজ্ঞাসা করোনা। তারা কক্ষনো একথা বলেনা।
দ্বিতীয় জবাব হলো কাজ করার বিভিন্ন লাইন আর ভিন্ন ভিন্ন ময়দান আছে। কেউ দরস ও তাদরীসের লাইন অবলম্বন করে আবার কেউ ওয়াজ নছীহাত কেউ তাবলীগ, আবার কেউ বা রাজনৈতিক ও হেকমতের পথ অবলম্বন করে। এসকল লোকেরা ও একটা পথ অবলম্বন করেছে। তাহারা ফাজায়েল বর্ণনা করে মানুষের মাঝে ধর্মীয় জযবা আর আগ্রহ সৃষ্টি করে। এ ধরনের সকল পথ আর পদ্ধতিই শুধু তাদেরই অবলম্বন করতে হবে এমনতো জরুরীও নয় আর বাস্তবে তা সম্ভবও নয়।
যখন আপনি কোন কাজ করার ইচ্ছা পোষন করেন তখন সে কাজ করার পূর্বে তার উদ্দেশ্য ও নিয়ম পদ্ধতি নির্দ্ধারন করে নেন। তার মাঝে সকল বস্তুকেই অন্তর্ভূক্ত করবেন না। আপনি সকল বিষয়কে কেন একত্রে অন্তর্ভূক্ত করতে চান? যাহোক যখন কোন প্রশ্ন করেন প্রথমে তা ভাল করে শ্রবন করে নেয়া উচিৎ।
মোট কথা হলো কাজই সকল প্রশ্নের উত্তর।
