TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

হজ্ব

হজ্ব একটি পবিত্র ইবাদত। ইসলামের পঞ্চরুকনের একটি অন্যতম রুকন। যারা আর্থিক ও শারীরিক দিক থেকে সামর্থবান তাদের উপর জীবনে একবার হজ্ব করা ফরয। এ ইবাদতটি যার নসীব হয়, তার মত ভাগ্যবান মানুষ কম আছে। কেননা, পবিত্র হজ্বে হাজী তার ইহলৌকিক ও পারলৌকিক উভয় জীবনের সার্বিক কল্যাণ লাভে ধন্য হয়।


হজ্ব শব্দের আভিধানিক অর্থ কোন মহৎ কাজের জন্য ইচ্ছা বা সংকল্প করা।


শরীয়তের পরিভাষায় হজ্বের সংজ্ঞা হল:


زِيَارَةُ مَكَانٍ مَخْصُوصٍ فِي زَمَانٍ مَخْصُوصٍ بِعَمَلٍ مَخْصُوص.


অর্থ: মহান আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে শরীয়তের নিয়ম অনুসারে নির্দিষ্ট স্থান তথা বায়তুল্লাহ শরীফ এ নির্ধারিত সময়ে এবং সংশ্লিষ্ট স্থানসমূহে নির্ধারিত কাজ করাকে ইসলামের পরিভাষায় হজ্ব বলা হয়।


Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।