TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

এখানে ঘুমায়ে দরবেশ

  এখানে ঘুমায়ে দরবেশ


এখনে ঘুমায়ে মুজাহিদ মওলানা দরবেশ 

ধন্য তাঁর জনম জীবন ধন্য হয়েছে এই দেশ। 

পরাধীনতার অন্ধকার আঁধারে, ঘেরা এই দেশে 

আবির্ভূত হয়েছিলেন তিনি বির্ভীক সৈনিক বেশে।


বিদ্যাহীন অর্থহীন মুসলিম যখন পথহার 

জাতীয় জীবনে যখন ঘনঘোর ঘুমের পাড়া। 

ধর্মের নামে শত শির্ক বেদাত কুসংস্কার

 অন্ধকারে, ডুবে ছিল দেশ সমাজ সংসার।


তিনিই এ অঞ্চলে প্রথম জ্বেলে শিক্ষার আলো

 দূর করে গেছেন সব অজ্ঞানতার, আঁধার কালো।

 তিনিই প্রথম এখানে সংগ্রামী মর্দে মুমিন

 সাধনা করেছেন প্রতিষ্ঠা করতে আল্লাহর দ্বীন।


মুসলিম জীবনে করেন চেতনার সঞ্চার

 সবাইকে সাহস দেন আবার ঘুরে, দাঁড়াবার। 

মওলানা দরবেশ আহমদ মর্দে মুজাহিদ

 কর্মে-ত্যাগী খুঁজে পেয়েছিলেন জীবনের ঈদ।


ইংরেজের বিরুদ্ধে সারাজীবন করেছেন সংগ্রাম

 বাপের বেটা মওলানা দরবেশ আহমদ নাম। 

অন্যায়ের কাছে কভু নত করেননি উচ্চ শির

 জ্ঞানে গুণে ত্যাগে দানে ছিলেন মহান কর্মবীর।


ত্যাগের কঠিন প্রস্তরাসনে হে দরবেশ মহান 

কেউ হিসাব করে দেখেনি তোমার সে অবদান। 

জেগে ওঠো চেয়ে দেখো তোমার সেই ভূঞাপুর

 আজ শিক্ষায় আলোকিত, এগিয়ে, গেছে বহুদূর।


যদিও এখানে এখন জগ্রত সচেতন জনতা 

তবু কেউ ভুলেও স্মরণ করে না তোমার কথা।

কর্মের উপত্যকায় এমন করে দেশে-দেশে 

এখনে এসে বিশ্রাম করছে অবশেষে।


হে যামানার দরবেশ-ওলি শান্তিতে ঘুমাও 

তোমার উত্তরসূরীদের পক্ষ থেকে সালাম নাও। 

ধর্ম-কর্ম করে তুমি হয়েছো চির অমর 

আল্লাহর রহম বর্ষিত হোক তোমার উপর।


(কবিতাটি মওলানা দরবেশ আহমদের মাজারের পাশে দাঁড়িয়ে লেখা।)


Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।