আল্লাহর জন্য ভ্রাতৃত্ব
যদি কেউ কোন শায়েখ বা কামেল বুজুর্গের সন্ধান না পেয়ে চিন্তিত হয়ে পরে যে আমার এলাকায় কোন শায়েখ বা আলেম এর অনুপস্তিতে আমার আত্মশুদ্ধির তরীকা বা পন্থা কি হবে? এমন ব্যক্তি সম্পর্কে ইমাম গাজালী (রহঃ) বলেন যে তার নৈরাশ হওয়া উচিত নয়। কারণ এলাকাতে তার কোন বন্ধু বান্ধব অবশ্যই আছে। আর যদি না-ও থাকে তবে দুএক জনের সাথে বন্ধুত্ব করে নিবে। অতপর পরস্পরে এ কথার উপর ঐক্যমতে পৌঁছবে যে, যদি আমি কোন গর্হিত কাজে লিপ্ত হই তাহলে তুমি আমাকে বাধা প্রদান করবে। আর যদি তুমি অণুরূপ কাজে লিপ্ত হও তৎক্ষনাত আমি তোমাকে বারন করব। পরস্পরের ভুলত্রুটি সংশোধনের চেষ্টা করব যদি এ ধরনের বন্ধুত্বের সন্ধান মিলে তাহলে মাত্র চল্লিশ (৪০) দিনের মধ্যেই অনেক খারাবী দুরীভূত হয়ে যাবে।
যদি কোন আলেম কোন শায়েখের সন্ধান না পাওয়া যায় তবে উল্লেখিত পদ্ধতিতে আত্মশুদ্ধি করা যায়। শরীয়তের পরিভাষায় ইহাকে মোয়াখাত ফিল্লাহ বলা হয়।
হাদীস শরীফে ইরশাদ হয়েছে:
কেয়ামতের দিন এমন হবে যে দিন কোন ছায়া থাকবেনা সেদিন বিশেষ সাত শ্রেণীর লোকদের আরশের ছায়ায় স্থান দেওয়া হবে। যারা মোয়াখাত ফিল্লাহ করবে তাদেরকেও সাত শ্রেণী ভূক্ত করা হবে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন:
قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لاظل الاظله - امام عادل و شباب نشأفى عبادة الله - ورجل قلبه معلق بالمسجد اذا خرج منه حتى يعود اليه - ورجلان تحابافی الله اجتمعا عليه فنفر قاورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال اني اخاف الله ورجل
تصدق بصدقة فاخافها حتى لا تعلم شماله ما تنفق يمينه
যেই দিন তার ছায়া ব্যতিত অন্য কোন ছায়া থাকবেনা সেই দিন আল্লাহ তায়ালা সাত ব্যক্তিকে তার ছায়ায় আশ্রয় দিবেন তাদের মধ্যেঃ
১। ন্যায় পরায়ন বাদশাহ।
২। ঐ যুবক যে যৌবন কালে ইবাদত বন্দিগীতে সময় কাটিয়েছে।
৩। ঐ ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদে ঝুলন্ত থাকে যখন মসজিদ থেকে বের হয় পূনরায় মসজিদে প্রবেশ করা পূর্ব পর্যন্ত অস্থির ব্যকুল থাকে।
৪। ঐ দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্যই মহব্বত করে আবার আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করে।
৫। আর একজন ঐ ব্যক্তি যে আল্লাহকে নির্জনে বসে এমন ভাবে স্মরন করে যার ফলে তার চক্ষু দ্বয়ে অশ্রু প্রবাহীত হয়।
৬। আর একজন ঐ ব্যক্তি যাকে সুন্দরী ও উচ্চ বংশীয় এক মহিলা ব্যভিচারের দিকে আহবান করে, কিন্তু সেই যুবক এ কথা বলে যে আমাকে আল্লাহর ভয় এ কাজের অনুমতি দেয় না।
৭। আর একজন ঐ ব্যক্তি যে এত গোপনে দান করে যে বাম হাতও বুঝতে পারেনা যে ডান হাতে কি দান করেছে।
হাদীস শরীফে বর্ণিত হয়েছে:
এমন দুই ব্যক্তি যাদের মাঝে পারস্পরিক মোয়াখাত ফিল্লাহ বা আল্লাহর জন্যে ভ্রাতৃত্ববোধ ও মোহাব্বত ছিল তাদের মধ্য থেকে যদি এক জনের ইন্তেকাল হয়ে যায় আর মৃত ব্যক্তি যদি আল্লাহর নিকট মকবুল হয়ে যায় তখন সেই ব্যক্তি আল্লাহর নিকট এই বলে দোয়া করে যে হে আল্লাহ আমার অমুক বন্ধুকে ও এই মাকামে নিয়ে আস। তারই বদৌলতে আমার এই মাকাম লাভ হয়েছে।
